ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি: সচিব
আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুত। পরবর্তী ধাপে কী কী কার্যক্রম গ্রহণ করা হবে, সেটি নিয়েই রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।তিনি আরও বলেন, আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে নির্বাচনী সরঞ্জামও।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের রোডম্যাপে থাকছে—ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী তফসিল প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, পর্যবেক্ষক নিয়োগ এবং ইভিএম ব্যবহারের সম্ভাব্য এলাকা চিহ্নিতকরণসহ নানা দিক।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের শুরুর দিকে। তার আগে একটি সময়োপযোগী, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য বলে জানান সচিব।সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন বাড়ছে নির্বাচনী উত্তাপ। কমিশনের আসন্ন রোডম্যাপ ঘিরে তাই নজর রাখছে পুরো দেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি