ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কি-না, স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন আহমদ
রাজধানীর গুলশানে ঘটে যাওয়া চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা সম্পৃক্ত আছেন কিনা—এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত। তদন্ত না হলে এ নিয়ে আরও প্রশ্ন উঠবে। তাই নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত অপরিহার্য।’
তিনি আরও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দিতে। তার ভাষায়, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারাই মাইনাস হবে।’
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিকমাধ্যমে অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ে যেখানে তিনি দাবি করেন, গুলশানের একটি হোটেলের সামনে ভোরে এক উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ ও কথা হয়েছিল।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, ‘অপুর কাছ থেকে এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি