ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
অবৈধ উত্তোলনে লুট হওয়া সাদা পাথর উদ্ধার
সিলেটের পর্যটন স্পট সাদা পাথর ও জাফলংয়ে পাথর লুটের বিরুদ্ধে জেলা প্রশাসনের কড়াকড়ি অভিযানে উদ্ধার হয়েছে লুট হওয়া ১২ হাজার ঘনফুট সাদা পাথর। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ বিশেষ অভিযানে গোয়াইনঘাটের জাফলং ও কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় ব্যাপক তৎপরতা চালায় প্রশাসন।
জানা গেছে, সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর গোপনে সরিয়ে ফেলার চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করে জেলা প্রশাসনের দল। উদ্ধার করা পাথরগুলো ফের সাদাপাথর পর্যটন স্পটে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
অভিযান চলাকালে জাফলংয়ে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ১০০টিরও বেশি নৌকা ভেঙে ফেলা হয়। এ ছাড়াও কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার জানান, "এটি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ। অবৈধ পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।"
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহযোগিতাও নেওয়া হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি