ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন রকেট ফোর্স গঠন পাকিস্তানের, শত্রুর জন্য দুঃস্বপ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর জন্য নতুন ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া এ ঘোষণায় জানানো হয়, আধুনিক প্রযুক্তিসজ্জিত এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে পারবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শেহবাজ শরিফ বলেন, সামরিক শক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এই বাহিনী। তিনি সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থভিত্তিক ‘চার্টার অব স্টেবিলিটি’তে যোগ দেওয়ার আহ্বান জানান যা শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং সামগ্রিক জাতীয় উন্নয়ন কাঠামো।
বক্তৃতায় তিনি ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, বিনা প্ররোচনায় নয়াদিল্লি মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সেনারা মাত্র চার দিনেই ভারতের ‘গর্ব ধুলিস্যাৎ’ করেছে বলে দাবি করেন তিনি। এ সময় সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফকে প্রশংসা করেন।
পাকিস্তানি সেনাদের বীরত্বের কথা উল্লেখ করে শেহবাজ বলেন, জীবন বাজি রাখতে প্রস্তুত জাতিকে কখনো পরাজিত করা যায় না। একই সঙ্গে তিনি তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজানসহ মিত্র দেশগুলোর কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল