ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
জিম্বাবুয়েতে টানা দুইটি সিরিজ শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন এই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে ফিরেছে। তবে দীর্ঘ সফর শেষ না হতেই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। এবার ইংল্যান্ড অ-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা।
ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হয়ে সিরিজের পরবর্তী ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যা অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। সিরিজে অংশ নিতে তামিমের দল ৩১ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। তার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে তারা।
ইংল্যান্ড সফর নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, “আমার কাছে মনে হয় বেশ রোমাঞ্চকর সিরিজ হবে। অবশ্যই আমরা আমাদের ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ্ ভরসা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)