ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে পুনঃস্থাপনের সিদ্ধান্ত
পাথর লুটপাট ঠেকানো ও লুটের সাদাপাথর পুনস্থাপনে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে অনুষ্ঠিত সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
৫ দফা সিদ্ধান্তগুলো হলো:
১) জাফলং ইসিএ এলাকা এবং সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে।
২) গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
৩) অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালানো হবে।
৪) পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনা হবে।
৫) চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্ব অবস্থানে পুনঃস্থাপন করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পাথর চুরি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি