ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইতালির উপকূলে নৌকাডুবি: নি’হত ২০
ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার এ খবরটি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর ও ইতালির রেড ক্রস জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকারী দল অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া ৬০ জনের মধ্যে চার নারীও রয়েছেন। তাদের লাম্পেদুসায় স্থানান্তর করা হয়েছে।
উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগরের বিপজ্জনক মধ্যাঞ্চলীয় রুট বেছে নেন বহু অভিবাসী। নড়বড়ে নৌকায় যাত্রার কারণে প্রতি বছরই প্রাণ হারান অনেকে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই রুটে অন্তত ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানান ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো।
বুধবার সকালে লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিমান পানিতে ভাসমান মরদেহ ও উল্টে যাওয়া নৌকা শনাক্ত করে। পরে উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে জানানো হয়, ভোরে লিবিয়ার ত্রিপোলি থেকে দুটি নৌকা যাত্রা শুরু করেছিল। এর মধ্যে একটিতে পানি ঢুকে পড়লে যাত্রীরা সবাই অন্য নৌকায় উঠে যান। পরে উত্তাল সমুদ্রে সেটিও ডুবে যায়। নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের অন্তত ১৭ জন এখনও নিখোঁজ।
ইতালির রেড ক্রস কর্মকর্তা ক্রিস্টিনা পালমা জানান, জীবিতদের অবস্থা স্থিতিশীল, তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসন ঠেকাতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার কঠোর অবস্থান নিয়েছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনও কঠোর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলেন, বুধবারের এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে অবৈধ যাত্রা রোধ ও পাচারকারীদের দমন অব্যাহত রাখা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক