ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভাতা বাড়ানোর প্রস্তাবেও সন্তুষ্ট নন শিক্ষকরা, মূল দাবি জাতীয়করণ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রস্তাব অনুযায়ী, শিক্ষকদের মাসিক বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হবে।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের’ প্রতিনিধিদের এক বৈঠকে এই তথ্য জানানো হয়। তবে, অন্তর্বর্তীকালীন সরকার এত বিপুল সংখ্যক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না বলে শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেছেন।
সভা সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের সর্বজনীন বদলির দাবি নিয়েও আলোচনা হয় এবং বিষয়টি পর্যালোচনার জন্য তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা কিভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা চাওয়া হয়েছে। মন্ত্রণালয় এই প্রস্তাবনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবে আন্দোলনরত সব শিক্ষক সন্তুষ্ট হতে পারেননি। তাদের একাংশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তারা সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের শতাংশ হারে বাড়িভাড়া চান। বর্তমানে সরকারি চাকরিজীবীরা এলাকাভেদে মূল বেতনের ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পেয়ে থাকেন।
এদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে তাদের দাবি পূরণের জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। এরপরও দাবি আদায় না হলে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে সকালে জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেন। সমাবেশ শেষে তাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে তা স্থগিত করা হয়। বৈঠক শেষে শিক্ষক নেতারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। একইসাথে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতাও ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭৫ শতাংশ করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি