ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
"নির্বাচনের আগে 'জুলাই সনদের' আইনি ভিত্তি চায় জামায়াত"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। বুধবার খুলনার ডুমুরিয়ায় এক ভোটার সমাবেশে তিনি বলেন, জনগণ এখন ইসলামী আদর্শে নেতৃত্ব প্রত্যাশা করে এবং অবাধ ভোটাধিকার নিশ্চিত হলে সেই শক্তিকেই বিজয়ী করবে।
তিনি 'জুলাই জাতীয় সনদ'-এর আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, এটি অধ্যাদেশ, এলএফও বা গণভোটের মাধ্যমে দ্রুত কার্যকর করতে হবে, অন্যথায় অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসন থেকে স্বৈরাচারের অনুসারীদের সরিয়ে নির্বাচন কমিশনসহ সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বিদেশি প্রেসক্রিপশনে ক্ষমতায় থেকে আলেম-ওলামাদের ওপর জুলুম চালিয়েছে, যা ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে পতিত হয়েছে।
তিনি বলেন, 'জুলাই চেতনা' বাস্তবায়ন না হওয়ায় জনগণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের চেতনাকে গুরুত্ব দিয়ে এখনই জাতীয় ঐকমত্যে ভিত্তি করে নির্বাচন আয়োজন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি