ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে জামায়াতের সমাবেশ, জুলাই সনদের স্বীকৃতি দাবি
'জুলাই জাতীয় ঘোষণাপত্র' ও 'জুলাই জাতীয় সনদ'-এর আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এই সমাবেশ শুরু হয়।
সমাবেশটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সঙ্গীত পরিবেশন করেন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি ও নগরবাসীকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।
এর আগে, ১১ আগস্ট জামায়াতে ইসলামী এই কর্মসূচি ঘোষণা করে। প্রথমে ১২ আগস্ট সমাবেশ করার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ১৩ আগস্ট করা হয়।
খুলনার ডুমুরিয়ায় একই দাবিতে আয়োজিত এক ভোটার সমাবেশে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ অবাধে ভোট দিতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই নির্বাচিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি