ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘‘মুক্তিযোদ্ধা বয়সসীমা রায় ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ — অ্যাটর্নি জেনারেল
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়কে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (১৩ আগস্ট) আপিল বিভাগের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
আদালতে শুনানিকালে প্রধান বিচারপতি জানতে চান, রাষ্ট্রপক্ষ কেন মামলাটি দ্রুত নিষ্পত্তি চায়। জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।
সরকার এর আগে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে ন্যূনতম বয়সসীমা ১২ বছর ৬ মাস নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। পরে গেজেট ও সংশ্লিষ্ট আইনের ধারা চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ তা স্থগিত করে। স্থগিতাদেশের পর বুধবার হয় আপিল শুনানি। শুনানিতে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, হাইকোর্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রায় দিয়েছে, যা বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম হাইকোর্টের রায়ের কারণে স্থগিত রয়েছে। বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা তালিকা হালনাগাদ প্রক্রিয়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি