ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল
বাংলাদেশে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জরিস ভ্যান বোমেল। বুধবার ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, আন্তর্জাতিক উন্নয়ন, বাণিজ্য, নাগরিক সমাজ, বৈশ্বিক শিক্ষা এবং কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ভ্যান বোমেলের। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি কেনিয়ায় নেদারল্যান্ডস দূতাবাসে উপ-রাষ্ট্রদূত এবং বাণিজ্য ও উন্নয়ন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি উগান্ডায় উপ-রাষ্ট্রদূত ও সহযোগিতাবিষয়ক প্রধান, ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সেক্রেটারিয়েটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ভ্যান বোমেল এর আগে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, মালি, প্যারিসে ইউনেস্কো এবং বুরকিনা ফাসোতে ইউনিসেফের সাথেও যুক্ত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।
দূতাবাস আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি