ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের জয়: ৩৪ বছরের অপেক্ষার অবসান
ত্রিনিদাদে সবুজ গালিচায় লেখা হলো নতুন ইতিহাস। দীর্ঘ ৩৪ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের নির্ধারণী ম্যাচে ২০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।
এই জয়ের মধ্য দিয়ে ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করলো ওয়েস্ট ইন্ডিজ। সেবার রিচি রিচার্ডসনের নেতৃত্বে ২–০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। মাঝে ছিল অনেক ব্যর্থতা, হতাশা আর হারিয়ে যাওয়া গৌরব। এবার সেই গৌরব ফিরিয়ে আনার পথে আলো দেখালো শেই হোপের নেতৃত্বাধীন দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ খেলেন অনবদ্য ইনিংস—৯৪ বলে অপরাজিত ১২০ রান, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। সপ্তম উইকেটে জাস্টিন গ্রেভসের সঙ্গে মাত্র ৫০ বলে গড়া ১১০ রানের জুটিতে গতি পায় ইনিংস। গ্রেভস ২৪ বলে করেন ৪৩ রান। নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবীয়রা সংগ্রহ করে ৬ উইকেটে ২৯৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৩ বছর বয়সি পেসার জেইডন সিলস বল হাতে যেন ঝড় তুললেন। মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।গুদাকেশ মোতি ২টি ও রোস্টন চেজ ১টি উইকেট নেন। পাকিস্তান থামে মাত্র ৯২ রানে, ২৯.২ ওভারে।
এই জয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে চতুর্থবার ২০০ বা তার বেশি রানের ব্যবধানে জয়। পূর্ণ সদস্য দলের বিপক্ষে একমাত্র বড় জয় ছিল ২০১৪ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে।এই ম্যাচে হোপ হন ম্যাচসেরা আর ১০ উইকেট নেওয়া জেইডন সিলস হন সিরিজ সেরা।
এই জয় পরিসংখ্যান নয়, বরং ক্যারিবীয় ক্রিকেটের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা—একটি হারানো ইতিহাসের পুনর্জন্ম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)