ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জনগণকে জাগানোর আহ্বান মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে আবারও জাগিয়ে তুলতে হবে এবং এ জন্য দলের নেতাকর্মীদের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে সবখানে মানুষের কাছে পৌঁছাতে হবে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এই আহ্বান জানান।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, "দরকার হলে গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার... এটাই হবে আমাদের কাজ।"
তিনি বলেন, দলটি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, "জিয়াউর রহমান যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কী এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না? কী পারবেন না আপনারা? পারতে হবে।"
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, "বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমরা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা বদলে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে যাচ্ছি।" তিনি এই পরিবর্তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখার এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির সোচ্চার ভূমিকার প্রশংসা করে বলেন, "চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না— এই হোক আন্তর্জাতিক যুব দিবসে ‘নতুন বাংলাদেশ’ এর শপথ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি