ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ : সন্ধ্যার পর অবস্থানে লাগবে অনুমতি
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনার আওতায় সচিবালয়ের ভেতরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টার পর কিংবা ছুটির দিনে সচিবালয়ে অবস্থান করতে হলে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে বা অনুমতি নিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সচিবালয়ের অভ্যন্তরে অননুমোদিত কোনো পেশাগত সংগঠন, সমিতির সভা, সম্মেলন বা বৈঠক করা যাবে না। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের সময় পাস দৃশ্যমান রাখতে হবে।
সচিবালয়ের ভেতরে কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবে দায়িত্বরত বাহিনী।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর। সরকারি কাজের গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি