ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে'
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দেশের অর্থনীতিকে বিধ্বস্ত অবস্থা থেকে স্বস্তির জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।" তিনি জানান, সাবেক স্বৈরশাসনে দেশের ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছিল, কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ফলে অর্থনীতি পুনরায় মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে।
সভায় ড. ইউনূস প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে ও তাদের কথা শুনতে চেষ্টা করেছি। আপনাদের অনেক ন্যায্য অভিযোগ রয়েছে। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি।"
প্রধান উপদেষ্টা প্রবাসীদের জন্য সরকারের গৃহীত একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। এছাড়া, সরকারি সব সেবা প্রবাসীদের কাছে সহজে পৌঁছে দিতে 'নাগরিক সেবা বাংলাদেশ' নামক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের একই প্ল্যাটফর্মে সংযুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস পুনর্ব্যক্ত করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তিনি বলেন, "আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন।" এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন।
মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল জানান, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'গ্র্যাজুয়েট প্লাস ভিসা' চালু, অনিয়মিত হয়ে পড়া কর্মীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য ও শিল্পক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।
এই মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি