ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিনিময়
ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার, নাগরিক অধিকার, এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সহনীয় পর্যায়ে পুনর্বিবেচনার জন্য দলের আমিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতারা। তারা জানান, আগামীর বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলনের ভাবনা ও ভূমিকা সময়োপযোগী ও বাস্তবভিত্তিক।
এসময় সংস্কার কমিশন সংক্রান্ত নীতিগত অবস্থানও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ড. বেলাল নূর আজিজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি