ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'গণঅভ্যুত্থানের শক্তিতে ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে'
নতুন বয়ান সৃষ্টির মাধ্যমে গণঅভ্যুত্থানের নেতাদের খলনায়ক বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ফাটল ধরিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে এবং এই নতুন বয়ান মূলত নতুন বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার একটি অপপ্রয়াস।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং 'জাতীয় যুবশক্তি' আয়োজিত এক জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ব্যারিস্টার ফুয়াদ তরুণ ও যুবকদের এ ধরনের রাজনীতি থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, "রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শত্রু সাপেক্ষে তৈরি হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে যুবকদের বুঝতে হবে কারা আমাদের শত্রু।" তিনি আরও বলেন, "কারা আমাদের সময়ের ঘসেটি বেগম, কারা মীর জাফর, কারা সীমান্ত এবং দেশের স্বার্থ বিক্রি করে দিচ্ছে, তা তরুণ সমাজকে উপলব্ধি করতে হবে।"
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এই শত্রুদের মধ্যে রাজনীতিবিদ এবং সশস্ত্র বাহিনীর কিছু সদস্যও রয়েছেন। যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "এইসব মীর জাফরদের মুখোশ উন্মোচন করাই আজকের দিনের ইশতেহার হওয়া উচিত।"
সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপি নেতারা ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী এবং গণঅধিকার পরিষদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শুরুতে সংগঠনটির পক্ষ থেকে একটি 'যুব ইশতেহার' উন্মোচন করার কথা জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি