ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
জামায়াতকে নিয়ে অমুসলিম নারীর ফেসবুক পোস্টে আলোচনা
জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে ফেসবুকে আলোচনায় এসেছেন কৃষ্ণা বালা রানী নামের এক অমুসলিম নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে তিনি দাবি করেছেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে জামায়াতের অমুসলিম শাখায় আর্থিক সহায়তা দিয়ে আসছে এবং এটি তাদের "সদিচ্ছায়" করা হয়ে থাকে।
গত বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে কৃষ্ণা বালা রানী লেখেন,"এইবার আর চুপ নয়, সমস্ত শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব।"
তিনি পোস্টে উল্লেখ করেন জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের একটি বক্তব্য,"টাকা পাওয়ার জন্য নয়, দলকে দেওয়ার জন্য রাজনীতি করে জামায়াতের কর্মীরা।"
একই দিন সকালে আরেকটি ফেসবুক পোস্টে তিনি বলেন,"জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই—অন্য দলের নেতাকর্মীরা টাকা/সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর জামায়াত কর্মীরা টাকা/সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন।"
কমেন্টে কৃষ্ণা বালা রানী আরও লেখেন,"অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন।
আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই একটা আর্থিক অংশ জামায়াতের অমুসলিম শাখায় সদিচ্ছায় দিয়ে থাকি। আমার ছোট বোন, মেজো বোন, দাদারা সবাই কমবেশি দিয়ে থাকেন। এই টাকা সমাজকল্যাণে ব্যয় করা হয়।"
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মন্তব্যের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের, বিশেষ করে নারীদের সম্পৃক্ততা এবং বক্তব্য নজরে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ