ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
“ভারতীয় দূতাবাসে জাগপার প্রতিবাদ কর্মসূচি”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে নিন্দা ও প্রতিবাদ পত্র পাঠাতে যাচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা এ পদক্ষেপ নিচ্ছে।
আগামীকাল বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ পত্র প্রদান করবে জাগপার একটি প্রতিনিধি দল।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গত ৬ আগস্ট জাগপার কর্মসূচি অনুযায়ী ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্যোগ নেওয়া হলেও পুলিশের বাধার মুখে তা স্থগিত করা হয়। তবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অবস্থান থেকে তারা এখনো সরে আসেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি সম্মান জানিয়ে সেদিন দূতাবাস পর্যন্ত যাওয়া হয়নি। তবে এখন সময় এসেছে ভারতের নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার। জাগপার মতে, ভারতের আধিপত্যবাদী মনোভাব ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।জাগপা মনে করে, বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসন ও খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ঘৃণার চোখে দেখে। প্রতিবেশী হিসেবে ভারতের উচিত সম্মানজনক আচরণ করা, প্রভুর মতো নয়।
দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যাবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন— প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।জাগপা জানিয়েছে, প্রতিবাদ পত্র প্রদান শেষে গণমাধ্যমে তাদের অবস্থান তুলে ধরা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি