ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ড. ইউনূসের বৈঠক মঙ্গলবার
তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুপুর ২টায় ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। কুয়ালালামপুরের বুংগা রায় ভিভিআইপি কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে পুত্রজায়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ব্যক্তিগত ও প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সম্ভাব্য পদক্ষেপ, কর্মী প্রেরণ ও নিয়োগ, পেশাজীবী সুযোগ বাড়ানো, শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ মালয়েশিয়া সফরকে বাংলাদেশ সরকারের কৌশলগত দ্বিপাক্ষিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ