ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
চক্রান্ত চললেও পথ হারাবে না বিএনপি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এখনো অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব বাধা পেরিয়ে বিএনপিই আগামী দিনে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ সোমবার বিকেলে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো জনগণের ভোটে সরকার গঠন। বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে সামনে নানা চ্যালেঞ্জ থাকবে। সেগুলো মোকাবিলায় দলটি প্রস্তুত রয়েছে।
তারেক রহমান আরও বলেন, বিগত সরকার দেশের সব খাত ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, যা দিয়ে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, বিএনপিকে একটি পরিবার হিসেবে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের সময় এখন এসেছে।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন ঘিরে শহরের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ছবি, ব্যানার, ফেস্টুন, ও বিলবোর্ডে ভরে যায় পুরো এলাকা। ১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের পর এই সম্মেলন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা