ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
হাইকোর্টে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল, ধাক্কাধাক্কি
জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে হাইকোর্ট এজলাস কক্ষে চরম হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ পরিস্থিতি তৈরি হয়।
বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নিতে আসেন আইনজীবী এম কে রহমান, জেড আই খান পান্না, মোহসিন রশিদসহ আওয়ামীপন্থি কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।
শুনানির একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ আদালতকে জানান, অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় চেয়েছেন। এর প্রতিবাদ জানিয়ে খায়রুল হকের পক্ষে থাকা আইনজীবী মোহসিন রশিদ বলেন, "আপনি আদালতকে নির্দেশ দিতে পারেন না।"
এই বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে খায়রুল হকের পক্ষের আইনজীবীদের তীব্র কথাকাটাকাটি, হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খায়রুল হকের আইনজীবীদের উদ্দেশে বলেন, "সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা দেশছাড়া হওয়ার সময় আপনারা চুপ ছিলেন, এখন গণতন্ত্র ধ্বংসকারী একজনের জামিন চাইছেন!"
পরিস্থিতি শান্ত করতে আদালত বারবার উভয় পক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আদালত শুনানি মুলতবি করে আগামী রোববার (১৭ আগস্ট) পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি