ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ প্রায় ৪৭ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে তিন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা— উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান—সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন হিসেবে ২৬ আগস্ট নির্ধারণ করেছেন বলে জানা যায়।
তিনটি মামলার মধ্যে প্রথমটি দায়ের করা হয় চলতি বছরের ১৪ জানুয়ারি, যেখানে অভিযোগ করা হয় পূর্বাচল প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার সরকারি জমি বরাদ্দ নেওয়া হয়েছে। মামলাটিতে চার্জশিটভুক্ত আসামি ১২ জন।দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনকে আসামি করা হয়। তৃতীয় মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে।
এই তিন মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ জন। তাদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, একজন সাবেক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ।
মামলাগুলোর তদন্ত শেষে দুদক গত ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি