ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাগর-রুনি হত্যা: নতুন তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার (১১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম নতুন করে প্রতিবেদন জমা দেওয়ার এ তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি— মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত প্রথমে পুলিশ, পরে ডিবি এবং সর্বশেষ র্যাবের হাতে যায়। তবে গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তা হস্তান্তরের নির্দেশ দেন।
আদালত তখন নির্দেশ দিয়েছিল, তদন্ত শেষে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। কিন্তু এই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে।এ অবস্থায় রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, তদন্ত চলমান রয়েছে এবং অগ্রগতি আছে। তাই আরও নয় মাস সময় চেয়ে আবেদন জানানো হয়।
গত ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং আগামী ২২ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন।সাগর-রুনি হত্যা মামলা দেশের সাংবাদিক সমাজে দীর্ঘদিন ধরে বিচার বিলম্বের প্রতীক হয়ে রয়েছে। তদন্তে গতি না আসা এবং প্রতিবেদন জমায় দীর্ঘসূত্রিতা নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি