ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদাভাবে বুথ রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি
আজ সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নম্বর) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, “এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি কেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য আলাদা বুথ তো থাকছেই।”
নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি জানান, “নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোর জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করা যাবে।”
বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সীমিত সংখ্যক বডি-অর্ন ক্যামেরা থাকলেও, নির্বাচন সামনে রেখে নতুন করে আরও ৪০ হাজার ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও যেই হোক, দলীয় পরিচয় বিবেচনায় না এনে ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-১০ সদর দপ্তর, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের খাবার, চিকিৎসা ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি