ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত ঘোষণার দাবি
মেজর (অব.) সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত নির্ধারণ করার দাবি জানিয়েছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবির কথা জানান।
এসময় তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।
সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রদীপের ফাঁসির রায় বহুদিন আগে হলেও এখনো তার কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।
সাইফুল্লাহ খাঁন প্রশ্ন তুলেন, দাগি খুনি প্রদীপের ফাঁসির বিষয়টি দীর্ঘদিন টানাটানি করে সরকার কী বার্তা দিতে চায়? অপরাধীরা কি রাজনৈতিক অথবা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারবে? এই বিলম্ব শুধু নিহতের পরিবার নয়, পুরো দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও জানান, আমরা স্পষ্ট করে বলছি, এই বিলম্ব আর চলতে দেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করতে হবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।
লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায় নয়, তার সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। বাস্তবায়ন না হলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে ধরা হবে।
এ সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল