ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
পশ্চিম তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধসে পড়েছে বহু ভবন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছের বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আশপাশের একাধিক প্রদেশেও কম্পন ছড়িয়ে পড়ে।
আফাদের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর মাত্রা ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।
কেন্দ্রস্থল সিনদিরগিতে কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে ভেতরে আটকে পড়া ছয়জনের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দল ইস্তাম্বুল ও আশপাশের প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন শুরু করেছে। এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, তুরস্ক একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থান করায় ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ