ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা
জাতীয়তাবাদী ছাত্রদল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। তবে এর ব্যবহারে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সহনশীল আচরণ বজায় রাখতে হবে। অন্য মত ও পথের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।
সংগঠনটি জানায়, আদর্শ, মূলনীতি ও সাংগঠনিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হবে। মতাদর্শগত পার্থক্য বা নীতি ও কর্মপন্থা নিয়ে বিতর্ক হতে পারে, তবে তা সবসময় হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে।
ছাত্রদল নারীর প্রতি শ্রদ্ধাশীলতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, তারা রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করে। কেউ যদি সংগঠনের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে, তবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, ছাত্রদল সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে। মুসলিম জনগোষ্ঠীর পর্দা সংক্রান্ত বিধানকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তারা জানায়, সেক্যুলারিজমের নামে শিক্ষাঙ্গনে পর্দার ওপর কড়াকড়ি আরোপের প্রচেষ্টা অতীতে যেমন প্রতিহত করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রাকিব-নাছিরের আহ্বান, সামাজিক যোগাযোগমাধ্যমে সকল নেতাকর্মীকে সর্বক্ষেত্রে বিনয়ী, পরিশীলিত, সহনশীল ও সংগঠনের নীতি-আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি