ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে: ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নতুন সংকট তৈরি হতে পারে, যা দেশকে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি বা নতুন কোনো ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে পারে।
রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, "অনেকেই মনে করছেন, রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেছে, নির্বাচন হবে এবং পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমি বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনো শঙ্কা কাটেনি।"
২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি। আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের জবাব যদি আপনাদের শোনাই, আপনারা এখন তাদের থুথু দেবেন। কিন্তু আমি ওই কথা বলে তাদের নতুন করে লজ্জায় ফেলতে চাই না।"
তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, "বরিশালের এক বড় নেতাকে যখন একদফার আন্দোলনে নামার কথা বললাম, তিনি বললেন, ‘তোমাগো কি খাইয়া-দাইয়া কাম নাই, খালি সরকার পতন খুঁজো, কোটার মধ্যেই থাকো।’ এমন অনেকেই সরকারের পতনের একদফায় একমত হননি।"
ছাত্র রাজনীতির অধঃপতনের জন্য ক্ষমতাসীন দলগুলোকে দায়ী করে নুর বলেন, "নব্বইয়ের দশক থেকে ক্ষমতাসীন দলগুলো ছাত্রসংগঠনগুলোকে রাজনীতিতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। তারা মেধাবীদের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একদল গুন্ডার হাতে ছাত্ররাজনীতির নেতৃত্ব তুলে দিয়েছে, যার জন্য ছাত্ররাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।"
তবে ছাত্রদের ওপরই নিজের আস্থা রাখার কথা জানিয়ে তিনি বলেন, "ছাত্ররাই আমার ভরসা। তারাই যেকোনো সংকটে লড়াই করেছে, জীবন দিয়েছে। আগামীতেও ছাত্রদের সজাগ থাকতে হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি