ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, নারী কর কমিশনার বরখাস্ত
দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকার পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল দায়িত্ব পালনকালে সহকারী কর কমিশনার ফাতেমা বেগমের ব্যক্তিগত গাড়ির কাগজপত্র দেখতে চান। ফাতেমা বেগম কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন। সার্জেন্ট পুনরায় অনুরোধ করলে তিনি গাড়ি থেকে নেমে এসে সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফাতেমা বেগম গাড়ি থেকে নেমে ট্রাফিক সার্জেন্টকে ‘ছোট লোকের বাচ্চা’, ‘ফকিন্নির বাচ্চা’, ‘সারাজীবন ঘুষ খাইছে’ ইত্যাদি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনায় গত ১৩ এপ্রিল লালবাগ থানায় ফাতেমা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার এই আচরণকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই বিধিমালার ১২ ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি