ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইরাকে গ্যাস দুর্ঘটনা: হাসপাতালে ভর্তি ৬০০-র বেশি
ইরাকে শিয়া সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেশটির একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছিলেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার রাতে শিয়াদের পবিত্র নগরী কারবালা ও নাজাফের সংযোগকারী সড়কের একটি পানি সরবরাহ কেন্দ্রে এই গ্যাস লিকের ঘটনা ঘটে। এই সড়কটি বর্তমানে লাখ লাখ তীর্থযাত্রী ব্যবহার করছেন, যারা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কারবালায় সমবেত হচ্ছেন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, "কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় মোট ৬২১ জনের শ্বাসকষ্টের তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।"
তীর্থযাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী দুর্ঘটনার কারণ হিসেবে পানি পরিশোধন কেন্দ্রের ক্লোরিন গ্যাস লিক হওয়াকে চিহ্নিত করেছে।
উল্লেখ্য, কয়েক দশকের সংঘাত, অবহেলা ও দুর্নীতির কারণে ইরাকের বেশিরভাগ জনগুরুত্বপূর্ণ অবকাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশটিতে প্রায়শই নিরাপত্তা মানদণ্ড না মানার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)