ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৬ বছরের সেবার প্রতিদান বিচ্ছেদ ও নতুন বিয়ে
মালয়েশিয়ায় এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ছয় বছর ধরে দুর্ঘটনায় শয্যাশায়ী স্বামীকে সন্তানসম ভালোবাসা ও নিষ্ঠায় সেবা করেছিলেন স্ত্রী। নিজের হাতে খাওয়ানো, স্নান করানো, এমনকি ডায়পার বদলানোও ছিল তাঁর দৈনন্দিন কাজ। কিন্তু সেই স্বামী যখনই সুস্থ হয়ে উঠে ঠিক তখনই সেই স্ত্রীকে তালাক দিয়ে এক সপ্তাহের মাথায় নতুন নারীর সঙ্গে বিয়ে করলেন সেই স্বামী।
২০১৬ সালে বিয়ে হয় সায়াজওয়ানি নামে তরুণীর। বিয়ের কিছুদিন পরই এক সন্তান হয় তাঁদের। ২০১৮ সালে তাঁর স্বামী এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ও শয্যাশায়ী হয়ে পড়েন। স্ত্রী তাঁকে ‘শিশু সন্তানের মতো’ করেই যত্ন করেন দীর্ঘ ছয় বছর। কিন্তু ২০২৪ সালের ৬ অক্টোবর তিনি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর মাত্র এক সপ্তাহের মধ্যে আবার বিয়ে করেন নতুন এক নারীকে।
সম্প্রতি প্রাক্তন স্ত্রী সামাজিকমাধ্যমে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে স্বামীকে শুভেচ্ছা জানান। লেখেন, “আমার ‘স্বামী’কে অভিনন্দন। আশা করি তুমি যাকে বেছে নিয়েছ, সে-ও আমার মতোই তোমার যত্ন নেবে। আমার কাজ শেষ হয়েছে।”
পোস্টটি দ্রুত ভাইরাল হলে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকে স্বামীকে 'অকৃতজ্ঞ' ও 'বেইমান' বলে আখ্যা দেন। কেউ কেউ মন্তব্য করেন, “যে নারী ছয় বছর এতটা ত্যাগ স্বীকার করল, তাকে এইভাবে ছেড়ে দেওয়া মানবিকতা নয়।”
বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন সায়াজওয়ানি। তবে এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয়, নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের মূল্য সব সময়ই সবাই দেয় না।
ঘটনার মানবিক দিকটি ছুঁয়ে গেছে বিশ্বব্যাপী অসংখ্য মানুষের হৃদয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ