ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে পক্ষপাতিত্বও সহ্য করবে না ইসি: কমিশনার সানাউল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালেও কমিশন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনে নানা ধরনের চক্রান্ত হতে পারে—যেমন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, ফলাফল দুর্বল করার অপচেষ্টা কিংবা স্বচ্ছতা ক্ষুণ্ন করার প্রচেষ্টা।তিনি বলেন, “ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো এখন তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন। মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক। তবে দেশের কিছু মানুষের অসহিষ্ণুতা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব নির্বাচনেও পড়তে পারে।”
তবুও তিনি আশ্বাস দেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।”কমিশন এর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রস্তুত এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কমিশনার সানাউল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি