ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
এক ঠিকানায় ২৩০ ভোটার, তালিকা বিভ্রাটে তোলপাড়
চলতি বছর ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে প্রস্তুতি চললেও, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (Special Intensive Revision - SIR) নিয়ে উঠেছে বড় ধরনের প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এমন কিছু গুরুতর ত্রুটি ও অসঙ্গতি প্রকাশ পেয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে নানাভাবে তীব্র বিতর্ক।
জামুই জেলার চৌদিহা পঞ্চায়েতের অন্তর্গত আমিন গ্রামে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, একটিমাত্র ঠিকানায় তালিকাভুক্ত করা হয়েছে ২৩০ জন ভোটারকে। কিন্তু এলাকাবাসীর দাবি, তারা সবাই ভিন্ন ভিন্ন বাড়িতে বসবাস করেন। ঠিকানা ও বাড়ির নম্বর আলাদা হলেও, খসড়া তালিকায় তাঁদের সবাইকে দেখানো হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাড়ির বাসিন্দা।
শুধু জামুই নয়, রাজ্যজুড়ে দেখা যাচ্ছে একই ধরনের গুরুতর ভুল। প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটারের বাড়ির নম্বর হিসেবে তালিকায় উল্লেখ করা হয়েছে ০, ০০, বা ০০০—যা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ ও বিভ্রান্তিকর। সবচেয়ে বেশি এই ধরনের সমস্যা দেখা গেছে পটনা ও মগধ অঞ্চলে।বিধানসভা কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে:
অওরঙ্গাবাদ: ৬,৬৩৭ জন ভোটার,ফুলওয়াড়ি: ৫,৯০৫ জন মানের: ৪,৬০২ জন,ফারবিসগঞ্জ: ৪,১৫৫ জন,দানাপুর: ৪,৬০৩ জন,গোপালগঞ্জ: ৩,৯৫৭ জন,পটনা সাহিব: ৩,৮০৬ জন
এইসব কেন্দ্রে ভোটারদের ঠিকানায় বাড়ির নম্বর হিসেবে শুধুমাত্র '০' বা '০০০' ব্যবহার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব ভুলের জন্য দায়ী বুথ লেভেল অফিসারদের (BLO) গাফিলতি। বাসিন্দারা দাবি করেছেন, BLO-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেননি। বরং গ্রাম বা পাড়ার একপ্রান্তে বসেই অনুমাননির্ভরভাবে ফর্ম পূরণ করেছেন, এমনকি ভোটারদের স্বাক্ষর ছাড়াই।৭০ বছর বয়সী নূর হাসান বলেন, “আমার বাড়িতে কেউ আসেনি। আমি শুধু শুনেছি BLO এক জায়গায় বসে ফর্ম পূরণ করেছেন।”আরেক বাসিন্দা মোহাম্মদ দানিশ অভিযোগ করেন, BLO রাজীব কুমার ও গৌতম কুমার গ্রামে প্রচার না চালিয়েই তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করেছেন।
এ প্রসঙ্গে জামুই জেলার উপ-নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল হক সাংবাদিকদের কোনো মন্তব্য করতে না চাইলেও জানিয়েছেন, সংশোধনের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের এই দায়িত্বহীন আচরণের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় তড়িঘড়ি করে ভুলভাল তালিকা প্রকাশ করায় আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আস্থা প্রশ্নের মুখে পড়েছে।
বিহারের মোট ২৩৫টি বিধানসভা কেন্দ্রের ৮৭,৮৯৮টি বুথে এই খসড়া তালিকায় রয়েছে সাত কোটিরও বেশি ভোটারের নাম। অথচ তালিকার এমন বিশাল ত্রুটি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল