ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
কলকাতায় 'আওয়ামী লীগ পার্টি অফিস, সরকার নজর রাখছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, কলকাতাসহ দেশের বাইরে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের নিবিড় নজরদারিতে রয়েছে। বিদেশে বসে দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির কোনো চেষ্টা করা হলে, সরকার তা পর্যবেক্ষণ করছে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কলকাতায় ‘আওয়ামী লীগের পার্টি অফিস’ স্থাপন এবং সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা সংক্রান্ত খবরের বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে, তা অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা দেখছি। এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পেলে আপনাদের জানাতে পারব।”
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, কলকাতা সংলগ্ন একটি উপশহরের বাণিজ্যিক এলাকায় 'আওয়ামী লীগের পার্টি অফিস' খোলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অফিসে নিয়মিত যাতায়াত করছেন এবং সেখান থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে প্রেস সচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ