ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুদকের জালে ভুয়া বিশ্ববিদ্যালয়, পরিচালকসহ আটক ২
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি মঞ্চ থেকেই মিলল দুর্নীতির অভিযোগের তাৎক্ষণিক প্রতিকার। বগুড়ায় ‘প্রফেশনাল ইউনিভার্সিটি’ নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই এর পরিচালকসহ দুইজনকে আটকের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।
রোববার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে এই ঘটনা ঘটে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে এক যুবক ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তোলেন। অভিযোগটি শোনার পর দুদক চেয়ারম্যান কোনো কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশ পাওয়ামাত্রই বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার উপস্থিতিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক সোহেল মণ্ডল এবং তার সহযোগী রাসেলকে আটক করেন। আটককৃত দুজনই বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, "দুদক চেয়ারম্যানের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।"
দিনব্যাপী এই গণশুনানিতে বিভিন্ন সরকারি-বেসরকারি ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৫৭টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। এই ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থান এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের একটি নজির স্থাপিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি