ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দ্বিতীয় পর্যায়ের ভোটার তালিকা প্রকাশ রোববার
দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) প্রকাশ করবে। এতে কারো তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবে ১২ দিন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন জানায়, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তাদের তথ্য রোববার খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে, যা উপজেলা কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন।
তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং যেকোনো ধরণের ভুল সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা এসব আবেদন নিষ্পত্তি করবেন ২৪ আগস্টের মধ্যে। পরবর্তী কার্যক্রম শেষ করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশে ভোটার সংখ্যা রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি