ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে জাপার নতুন কমিটি ঘোষণা
জাতীয় পার্টির (জাপা) দশম জাতীয় কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমীন হাওলাদার মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত কাউন্সিলে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে কাজী ফিরোজ রশীদ এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই নেতারা আগামী ১৫ দিনের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
এর আগে কাউন্সিলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, “দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
অতীতের রাজনৈতিক ভুলের কথা স্বীকার করে চুন্নু বলেন, “আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।”
তিনি বিভিন্ন সময়ে দলকে ‘স্বৈরাচারের সহযোগী’ হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টি উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। চুন্নু বলেন, “জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ ও আধুনিক গণতন্ত্রমনা দল। আমরা সব নিয়মকানুন ও আইন মেনে দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি