ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
লোকসানে চলা স্থলবন্দর বন্ধের ঘোষণা
যেসব স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে আমদানি-রপ্তানি হয় না এবং যেগুলো বছরের পর বছর ধরে লোকসানে চলছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৯ আগস্ট) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন, দেশে মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ৮টি বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যার মধ্যে ৪টির কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, "বাকি ২০টি বন্দরের মধ্যে কার্যকর রয়েছে মাত্র ১২ থেকে ১৪টি। যেসব বন্দরের সারা বছরের আয় মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা, অথচ এর পেছনে খরচ অনেক বেশি, সেসব বন্দর আধুনিকায়ন করে কোনো লাভ নেই। তিনিস্পষ্ট করেন যে, শুধুমাত্র কার্যকর ও বড় বন্দরগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এর পাশাপাশি, কিছু নদী বন্দরকেও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, উপদেষ্টা হিলি বন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউস নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এর দ্রুত সমাধান দাবি করেন। উপদেষ্টা হিলিতে বিদ্যমান কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন যে, বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
বৈঠক শেষে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি