ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ঘিরে নিরপেক্ষ প্রস্তুতি নিচ্ছে পুলিশ: ডিএমপি কমিশনার
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করতে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
ডিএমপি কমিশনার বলেন, গত বছরে বিশেষ করে মহানগর পুলিশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ পৌঁছেছিল, সেখান থেকে এখন অনেকটাই পেশাদারিত্বে ফিরে এসেছে। এই পেশাদারিত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবায় অব্যাহত থাকার আহ্বান জানান।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে ন্যায়সঙ্গত ও সদয় আচরণ করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা এবং অন্ধ আনুগত্য থেকে বিরত থেকে আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান।
তিনি ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি