ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
“দেশ এখন সন্ত্রাসীদের দখলে” — গাজী আতাউর রহমান
গাজীপুরে সাংবাদিক আছাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও দেশ এখন সন্ত্রাসীদের দখলে।”
আজ শুক্রবার (৮ আগস্ট) গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, “তুহিন ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে আমরা স্তম্ভিত। জুলাইয়ের অভ্যুত্থানের পরেও এমন নৃশংসতা কল্পনাও করিনি। সাংবাদিকদের নিরাপত্তায় আমরা ব্যর্থ হয়েছি, জাতির কাছে এর জন্য ক্ষমা চাই।”
তিনি অভিযোগ করেন, “গাজীপুরে সারা দেশের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করছে। এর দায় গাজীপুরের সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। পুলিশ প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের এবং তাদের পেছনের রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে না পারলে গাজীপুরের পুরো প্রশাসন প্রত্যাহার করতে হবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজদের দৌরাত্ম্যের পেছনে দেশের রাজনৈতিক সংস্কৃতির দায় রয়েছে। জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ভেতর শুদ্ধি অভিযান চালাতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি