ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৪-৫ আসামি শনাক্ত’
গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ৪-৫ জনকে শনাক্ত করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের গাজীপুর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। বাবা হাসান জামাল।
প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা নেই। বরং কল গার্ল দিয়ে ব্ল্যাকমেইলিংয়ের একটি চক্রের ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা এক ব্যক্তিকে আঘাত ও ধাওয়া করার ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করার কারণে ওই অস্ত্রধারীরা তাকে কুপিয়ে হত্যা করে।
এ ছাড়া নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার দিন তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো রিপোর্ট এবং ভিডিও পাবলিশ করেননি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল