ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
জনগণই সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়: সালাহউদ্দিন
আসন্ন সংসদ নির্বাচনে জনগণ ও সেনাবাহিনীই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা যখন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পক্ষে থাকে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হয়ে পড়ে এবং ভোটারদের মানসিকতাই মুখ্য হয়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনে জনগণই স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমি মনে করি, জনগণই এবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এরকম হবে যে, নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা এবং নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।"
নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বর্তমান কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব না হলেও তাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে রাখতে হবে। এর সঙ্গে বিজিবি, আনসারের মতো অন্যান্য বাহিনীও থাকবে। তবে তিনি বিশেষভাবে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী। সরকার সম্ভবত এক লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে।"
বিএনপি সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন ও আইন সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সবার মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন ও বিএনপির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাবের কাজ চলছে, যার জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই। তিনি আরও উল্লেখ করেন, প্রতি আদমশুমারির পর বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের একটি প্রস্তাবে বিএনপি সম্মত হয়েছে।
সব দলের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি মধ্যপন্থি দল এবং দেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তিনি বলেন, "আমরা দেশের রাজনীতিতে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক টেবিলে বসতে পারে।"
ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এই দলগুলো দেশের রাজনীতির একটি অংশের প্রতিনিধিত্ব করে এবং তাদের সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় সমঝোতার ভিত্তিতেই আইন প্রণয়ন করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা