ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুই সচিবসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ১০ নির্বাচন কমিশনারের
রাষ্ট্রদ্রোহের এক মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১০ জন সাবেক নির্বাচন কমিশনার এবং দুজন সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিএনপির দায়ের করা এই মামলায় বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান এবং সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।
আদালতের আদেশে বলা হয়েছে, মামলার আসামিরা পলাতক থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছেন। সার্বিক পর্যালোচনায় আবেদনটি মঞ্জুর করে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ জুন বিএনপি এই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবিধানিক দায়িত্ব পালন না করে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করে আসামিরা রাষ্ট্রদ্রোহ করেছেন। দণ্ডবিধির ১২৪ (ক), ৪২০ এবং ৪০৬ ধারায় এই মামলা করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচজন সাবেক পুলিশ মহাপরিদর্শককেও (আইজিপি) আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় এর আগে আরও দুই সাবেক সিইসি কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। নূরুল হুদা রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং হাবিবুল আউয়ালকেও রিমান্ডে নেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি