ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জেল বা কবরে একাই যেতে হয় : সাবেক ভিসিকে বিচারক
দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভিসি অধ্যাপক কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানির সময় বিচারক বলেন, "কবরে আর জেল খানায় একাই যেতে হবে। যারা দুর্নীতি করে, তারা কবরেও একা, জেল খানাতেও একা যাবে।"
বিকেল ৪টার দিকে দুদকের সাদা মাইক্রোবাসে কলিমুল্লাহকে আদালতে হাজির করা হয়। পরে জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও উল্লেখ করেন।
এর আগে, বৃহস্পতিবার সকালেই মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। দুদকের করা মামলায় অভিযোগ, তার মেয়াদে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দায়িত্বের অপব্যবহার এবং ভুয়া কর্মঘণ্টা দেখিয়ে ভাতা উত্তোলনসহ নানা দুর্নীতি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি