ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের শুরুতে
ডিসেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ও তাদের ভোটাধিকার নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকেই ভোটার শিক্ষার কার্যক্রম শুরু করবে কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।”
প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, কোনো আসনে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেখানে পোস্টাল ব্যালট বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, “প্রতি লাখ প্রবাসী ভোটারের জন্য খরচ পড়বে ছয় থেকে সাত কোটি টাকা। প্রতীক থাকবে ব্যালটে, তবে প্রার্থীর নাম থাকবে না। এটি সময় বাঁচাতে করা হচ্ছে এবং ব্যালট পাঠানো-গ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হবেন, তাঁরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।”দিনের শেষে কমিশনের চলতি বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি