ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিমানের কার্গো হোল্ড থেকে ১২ কোটি টাকার সোনা উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি বড় সোনার চালান আটক করা হয়েছে। কাতার থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৮ কেজির বেশি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকা কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৬ ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি দল বিমানটির সামনের কার্গো হোল্ডে তল্লাশি চালায়। এসময় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কাপড়ের প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৭০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম।
এ বিষয়ে কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, "দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কাস্টমস সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উদ্ধার করা সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হবে। এই ঘটনায় কাস্টমস আইন-২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কীভাবে যাত্রীর নাগাল এড়িয়ে সরাসরি কার্গো হোল্ডে এত বিপুল পরিমাণ সোনা প্রবেশ করানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ সেপ্টেম্বর)