ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মারা গেলেন মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে
মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর তার মৃত্যু হয়। ২০২৩ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত ছিলেন। এতে তার স্বাভাবিক চলাফেরা এবং খাবার গ্রহণ কঠিন হয়ে পড়ে। ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে তাকে নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং এরপর তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর তিনি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ওই সময় নির্বাচিত নেতা অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে আটক করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়। পরে ২০২৪ সালে গুরুতর অসুস্থতার কারণে মিন্ট সোয়ে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার অর্পণ করেন।
তথ্য : এপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান