ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি
আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরুর আগেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এই চিঠি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়। এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
এই পদক্ষেপটি এলো জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের ঠিক পরদিন। গতকাল ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'-এ দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে, আগামী বছর ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে। আজকের এই চিঠি সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন।
প্রধান উপদেষ্টার ভাষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, "বিগত পনের বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন।"
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নির্বাচনকে আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে এবং সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় করে তোলার যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন আয়োজনে উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে।
সবশেষে, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান মুখ্য সচিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি